
আমজাদ হোসেন নওগাঁ:নওগাঁর মান্দায় ৭ নং প্রসাদপুর ইউপির গোট গাড়ী ইদগাঁর মোর হতে, বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা, রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে গেছে, এ রাস্তায় প্রতিনিয়ত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রায় ১২ টি গ্রামের মানুষ এ রাস্তায় চলাচল করে।
রিক্সা ভান মোটরসাইকেল ভট বডি টমটম সহ অন্যান্য জান বাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে , এলাকাবাসী সূত্রে জানা গেছে এ রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু, এর রাস্তায় অতিরিক্ত যান চলাচল এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ নানান পেশার মানুষ এ রাস্তা চলাচল করার কারণে এবং অধিক মাত্রা বৃষ্টির পানি হওয়ার, রাস্তা হয়ে উঠেছে মরণফাঁদ, মাঝেমধ্যে দেখা যায় মোটরসাইকেল ভ্যান রিক্সা, এই রাস্তায় বিভিন্ন খানা খন্দরে পড়ে মারাত্মক ধরনের এক্সিডেন্টের ঘটনাও ঘটে, আবার অনেকের হাত পা ভেঙ্গে যায় এ রাস্তা খারাপ হওয়ার কারণে।
এলাকাবাসীরা বলেন কোট গাড়ি ঈদগার মোড়েতে রাস্তার সংস্কার অতি জরুরী , কারণ মেইন রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে মালিকানা জমির উপর দিয়ে মানুষকে চলাচল করতে হয়, রাস্তা যদি বন্ধ করে দেয় তাহলে মানুষ পায়ে হেটেও চলতে পারবে না এই রাস্তায়। এ বিষয়ে এলজিডির এক কর্মকর্তার কাছে এ রাস্তার টেন্ডার বিষয় জানতে চায়লে, তুমি বলেন এ রাস্তার টেন্ডারের আওতায় আছে কিনা অফিসের কাগজপত্র দেখলে বলা যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com