
আজিজুল ইসলাম:রূপসা - বাগেরহাট সড়কের রুপসা উপজেলার তালিমপুর জামে মসজিদের নিকটে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা ।
পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়ে দুর্বৃত্তদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে ।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে রামপাল উপজেলার ফয়লারহাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লার বাসটি (খুলনা- ব - ৯১৭) খুলনা - মঙ্গলা মহাসড়কে যাত্রী আনা নেওয়া করে ।
আজ রবিবার বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠান শেষে রাত সাড়ে সাতটার দিকে যাত্রী নামিয়ে ড্রাইভার অমিত কুমার দাস পার্শ্ববর্তী টি স্টলে চা খেতে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করলেও সম্পূর্ণ বাসটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
ড্রাইভার জানান , বাসটিতে অগ্নিকাণ্ড করে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে । রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com