প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ১০:৪৭ পি.এম
রূপসায় কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত

আজিজুল ইসলাম:পুলিশ জনতা ঐক্যকরি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ পালন উপলক্ষে রূপসা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী গতকাল ৪ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহিনের পরিচালনায় বক্তৃতা করেন ইনস্পেক্টর ( তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, ইনস্পেক্টর (অপারেশন) মনিরুল ইসলাম, টিএসবি ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরশেদ বাবু, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, ইউপি সদস্য মোঃ মঈন উদ্দিন শেখ, আওরঙ্গজেব স্বর্ন, ইন্তাজ মোল্লা, আবু দাউদ, হুমায়ুন, রঞ্জু হালদার পুটিমারী ফাড়ী পুলিশের ইনচার্জ এসআই বাবলা দাশ, পুর্বরূপসা বাসস্টান্ড ফাড়ী পুলিশের ইনচার্জ এসআই কামাল, কেসমত খুলনা ফাড়ী পুলিশের ইনচার্জ এসআই প্রকাশ চন্দ্র সরকার, শিয়ালী ফাড়ী পুলিশের ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান, শ্রীফলতলা ফাড়ী পুলিশের ইনচার্জ এসআই রতনুজ্জামান, উপজেলা আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার জেসমিন আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন