
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ:পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ ৪ নভেম্বর ২০২৩ তারিখ শনিবার সকাল সাড়ে নয়টার সময় বেলুন উড়ানোর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশং ডে -২০২৩ এর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম।
দিবসটি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুশীল সমাজ, ছাত্র-শিক্ষকের সমন্বয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। র্যালি শেষে টাউন ক্লাব হল রুমে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসানের সভাপতিত্বে অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এর কার্যকারিতা, গুরুত্ব ও সুফল নিয়ে আলোচনা করেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে নির্বাচিত ডা: দুরুল হুদা, সম্মানিত কমিউনিটি পুলিশিং সদস্য, সদর উপজেলা কমিটি ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং কর্মকর্তা হিসাবে নির্বাচিত এসআই মোঃ শিহাব উদ্দিন, শিবগঞ্জ থানা, কে পুলিশ সুপার সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন ।
পুলিশ সুপার পরিশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com