
নুর সাইদ ইসলাম,ধামইরহাট (নওগাঁ )প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় খেলনা ইউনিয়ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন , তথ্য ও প্রযুক্তি সপ্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মোজাফফর রহমান, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজমুল হোসেন, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব আলী সরকারসহ প্রমূখ।
এসময় সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা শেষে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা সহ সকল শহীদ, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com