
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুনকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে কটূক্তি করায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আহসান হাবীব বাদী হয়ে ভোলাহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (বর্তমানে সাইবার নিরাপত্ত আইন) মামলা করেন। ওই মামলায় মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহানাজ খাতুন ৫নং আসামি।
ওই মামলায় মোসা. শাহনাজ খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি সেলিম রেজা জানান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com