
আমিনুর রহমান,অভয়নগর( যশোর)প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া আনন্দ ভুবন শিশু পার্ক ও পিকনিক স্পটে স্কুল কলেজ পড়ুয়াসহ বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা অশালীন কার্যকলাপের মাধ্যমে স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পুলিশ ফাড়ির আইসি, স্থানীয় ইউপি সদস্য শেখ ওসমান আলী, ইউপি সচিব ও সংগীয় আনসার উপস্থিত ছিলেন।
ইউনিফর্মধারী সদস্যদের গেটের বাইরে রেখে অতর্কিত ভেতরে গিয়ে ১০ জন ছাত্রছাত্রীকে অশালীন অবস্থায় পান।
এসময় অশালীন কাজ করার অপরাধে সুমিত বিশ্বাস নামীয় ১৯ বছরের একজনকে ৫,০০০(পাচ) হাজার টাকা জরিমানা করা হয় এবং ৯ জনের মুচলেকা নিয়ে অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনকে সতর্ক করা হয়।
এছাড়াও পার্কের মালিককে সুন্দর পরিবেশ বজায় রাখতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, নিকটস্থ স্কুলের শিক্ষক এবং স্থানীয় ফাড়ির পুলিশকে নিয়মিত পার্কটি পরিদর্শন করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, অশালীন ভিডিওসহ একজন তথ্য দিলে শিক্ষা অফিসার, ভাটপাড়া তদন্ত কেন্দ্রের আইসি, স্থানীয় ইউপি সদস্য ও সচিবসহ অভিযান পরিচালনা করি এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করি এবং বেশ কয়েকজনকে অভিভাবক ও শিক্ষকদের কাছে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
তাছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন,শিক্ষক ও ইউপি সদস্যকে মাঝে মাঝে পরিদর্শনের জন্য নির্দেশনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী ও সচেতনমহল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com