
আমিনুর রহমান,অভয়নগর(যশোর)প্রতিনিধি:যশোরের অভয়নগরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন হয়েছে।
উদ্বোধন উপলক্ষে সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, মেডিক্যাল অফিসার ডা. আলিমুর রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, এপি আহসান কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক প্রমুখ।
র্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন স্প্রে করাসহ পরিস্কার-পরিচ্ছনতা অভিযান শুরু করা হয়। এছাড়া সপ্তাহব্যাপী উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com