
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে একটি আম গাছে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
তবে পুলিশ প্রাথমিকভাবে বলছেন এটি একটি হত্যাকান্ড হতে পারে।
আজ সোমবার ৩০ অক্টোবর ২০২৩ তারিখ সকালে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমগাছ থেকে জাইদুল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মোজাফফর হোসেন ছেলে।
স্থানীয়রা জানান, রাতে জমিতে পানি দেওয়ার জন্য বাড়িতে বের হয় জাইদুল ইসলাম। কিন্তু সকালে দেখা যায় একটি আম গাছের ডালে গামছা পেচিয়ে রক্তাক্ত অবস্থায় ঝুলে আছে।
গেলো কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দন্ড হয়ে আসছে। পারিবারিক কারণে হত্যাকান্ড হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর হাউসনগর গ্রামে একটি আম গাছে জাইদুল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
জাইদুল রাতে ধানের জমিতে পানি দিতে যায়। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার মাথাসহ বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com