প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ৫:৪৬ পি.এম
রামপালে হরতাল ঘিরে কঠোর অবস্থানে পুলিশ যান চলাচল স্বাভাবিক


সরদার মহিদুল ইসলাম (রামপাল)বাগেরহাট:সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপি, জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় রামপালে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রামপাল উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২৮ অক্টোবর) রাত থেকেই নাশকতা মোকাবেলায় রামপালের বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।
তবে সকাল থেকেই রামপালে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম নয়ন , হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি রামপালে হতে দেয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন