
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে ৩বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে শাহ আলম মানিককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ী ইউপির দুধকূড়ি গ্রামে। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভিকটিমের বাবার বাড়ী উপজেলার আধাইপুর ইউনিয়নে। চাকরি কারণে বাবা-মা দুজনেই ঢাকায় থাকতেন। এ কারণে ঐ শিশু কন্যা দুধকুড়ি তার নানার বাড়ীতে থাকে। ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকালে ভিকটিম ধর্ষণের অভিযুক্ত ঐ যুবকের বাড়ীতে তাঁর মেয়ের সঙ্গে খেলাধুলা করতে যায়।
এ সময় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মানিক কৌশলে মেয়েটিকে কাছে নিয়ে ধর্ষন করে। ধর্ষণের শিকার ঐ শিশু কন্যার গোপনাঙ্গ ফুলে উঠে এবং প্রসাব বন্ধ হয়ে গেলে গত শুক্রবার বিষয়টি জানাজানি হয়ে পড়ে। ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com