
মোঃ শামীম হোসেন - দাকোপ (খুলনা) প্রতিনিিঃ- খুলনার দাকোপ উপজেলায় সুতারখালী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দাকোপের সুতারখালী ইউনিয়নের কালাবগী ৮নং ওয়ার্ডের জোয়াদ্দার পাড়া এলকায়। এ ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয়রা জানান ২১ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় শহীদুল সানার স্ত্রী আনোয়ারা বেগম ধানের ক্ষেতে ইদুর মারার জন্য ঘরের মিটারের সাথে গুনো তারের লাইন টেনে নিয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে নিয়ে যায়। জনসাধারণের চলাচলের রাস্তা উপর দিয়ে গুনো তার টানোর কারণে, ওই পথ দিয়ে হেঁটে যাবার সময় স্থানীয় লুৎফার সানার জামাই তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাদি গ্রামের মোক্তার মোড়লের পুত্র আব্দুল্লা মোড়ল(৩৪) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।স্থানীয়দের দাবী, এ গর্হিত কাজের জন্য দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com