
মোক্তার হোসেন, কয়রা:প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন এ দেশের দক্ষিণাঞ্চলকে মাতৃস্নেহে আগলে রেখে, জলবায়ু পরিবর্তনগত কারণে প্রকৃতির নানান দূর্যোগ,সুন্দরবন রক্ষা করে আসছে।
এই সুন্দরবনের অনন্য প্রজাতির প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার।যে প্রাণী এটিকে টিকিয়ে রেখেছে। সুন্দরবন মায়ের মত, সুন্দরবন রক্ষা করতে বাঘ সংরক্ষণের বিকল্প" নেই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, খুলনার কয়রায় সচেতনতামূলক সভায় পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বনজীবীদের মানসিক উন্নতির প্রয়োজন আছে। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে তাঁদেরকে বিকল্প কর্মসংস্থানে আত্মনিয়োগ হতে হবে।
গতকাল কাশিয়াবাদ স্টেশন চত্বরে বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের অংশগ্রহণে বাঘ সংরক্ষণে সমন্বয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
বনজীবীদের উদ্দেশ্যে উপমন্ত্রী আরও বলেন, সারা দেশ উন্নত হচ্ছে, আপনারা কেন এখনো জেলে থাকবেন? পেশা বদলাতে হবে, সন্তানদের মানুষ করতে হবে অনেক কিছু করার মতো কাজ রয়েছে সেসব পেশায় নিয়োজিত হতে হবে।
উপমন্ত্রী বলেন, ‘সুন্দরবনকে ভালোবাসতে হলে প্রতিটি গাছ ও প্রাণীকে ভালোবাসতে হবে। বাঘ সুন্দরবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাঘ রক্ষা করতে হবে। বন্য শূকর ও হরিণ পর্যাপ্ত পরিমাণে থাকলে বাঘ এলাকায় আসে না বাঘের খাদ্যের অভাব না হলে বন ছেড়ে লোকালয়ে আসে না। বাঘ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।
যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে, সুন্দরবন বাঁচানোর পাশাপাশি বাঘ,হরিণ সহ নানা প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com