
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার:সুন্দরগঞ্জে নান্দনিক ডিজাইনে বাড়ি ও অফিস সাজানোর ফার্নিচার নিয়ে যাত্রা শুরু করেছে হাসিন ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জোন (শোরুম)।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা হলমোড় কালিতলায় ''হাসিন ফার্নিচার'' নামে এ শোরুমটি উদ্বোধন করেন হাসিন ফার্নিচারের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল এর মা রহিমা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিসেস আফরুজা বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির তদন্ত ইনচার্জ আব্দুল আজিজ, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেশ উদ্দিন বাবু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাসিন ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জোন (শোরুম) এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল বলেন,গুণগত ও মানসম্পন্ন ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা হাসিন ফার্নিচার থেকে কিনতে পারবেন। ক্রেতাদের সুবিধার্থে সুন্দরগঞ্জে হাসিন ফার্নিচার চালু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com