
শ্রী রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় দুর্গা পূজাকে সামনে রেখে নিপুণ হাতে কাঁদামাটি,খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমা তৈরির কাজে দিনরাত ব্যাস্ত সময় পার করছেন মৎশিল্পীরা।
রাজারহাট উপজেলার বিভিন্ন মন্ডপে কারিগররা প্রতিমার পূর্ণরূপ দিতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ ও কার্তিকসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মন্ডপে মন্ডপে চলছে অবকাঠামো তৈরির কাজ কোথাও চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ, আবার কোথাও শুরু হয়েছে রঙের কাজ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ৫৮৯ টি পুজা মন্ডপ এ পুজা উদযাপন হবে, রাজারহাট উপজেলায় এবার ১২৫টি পূজা মন্ডপে দুর্গাপুজার প্রস্তুতি চলছে।
আগামী ১৪ই অক্টোবর -২০২৩ শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা এর আনুষ্ঠানিকতা শুরু হবে।
প্রতিমা শিল্পী অন্তর রায় - বলেন , ‘মায়ের কাজ করতে ভালো লাগে। মায়ের রূপ অন্তরে নিয়ে কাজ করি।
প্রতিমা শিল্পী বিধান রায় বলেন - মা দুর্গার জন্য ভোর থেকে মাঝরাত অবধি কাজ করেও ক্লান্তি আসে না। আমার এবছর অনেক প্রতিমা তৈরি করেছি আমার এখানে দৈনিক পাঁচজন কর্মী কাজ করে।
তিনি জানান, দুর্গাপূজার জন্য একটা পুরো সেট প্রতিমা বানাতে ৫ থেকে ৬ শিল্পীর অন্ততত ১৫ দিনের মতো সময় লাগে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহিল জামান বলেন আসন্ন শারদীয় দুর্গোৎস-২০২৩ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার জন্য প্রতিবারের মতো এবারও প্রয়োজনীয় প্রশাসনিক সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মন্ডপে পুলিশ থাকবে।
রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায় বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় দুর্গা পূজা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com