
মোঃ বেল্লাল হোসাইন নাঈম : নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডাসে এ অভিযান চালানো হয়। ওই সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করায় পপুলার ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com