
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মীসভা চলাকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বুধবার (১১অক্টোবর) সকাল ১১:১৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে অডিটোরিয়ামের বাইরের দেয়ালে ককটেল হামলা চালায় ১০ থেকে ১২জন দুর্বৃত্তরা। এ সময় কলেজ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক জানান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগের কর্মী সভার আয়োজন করা হয়। ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী সভা চলাকালে কয়েকজন দূর্বৃত্ত অডিটোরিয়ামের বাইরের একটি দেয়ালে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com