
সোহেল তালুকদার : মাদারীপুর জেলার কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার (২৫) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত যুবক আজিজুল শিকদার (আজু) পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকমাল বেপারীর ভাতিজা ও পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউপির মাথাভাঙ্গা গ্রামের একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। সেখানে বসে ওই দুর্বৃত্তরা মিলে আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্যাতন শেষে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে।
পরে তার অবস্থার বেগতিক দেখে সকালে তাকে একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে বসে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে কে বা কারা রাতের আধারে খবর দিয়ে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা মামলা করবো।
সাবেক কাউন্সিলর আকমাল বেপারী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক এর আগেও চোর সাজিয়ে কয়েকবার পরিকল্পিতভাবে মারধর করেছে। তার অপরাধ আমার সাথে চলাফেরা করে কেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com