
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১০শে অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com