
মো: মনজুর হোসেন, লক্ষ্মীপুর সদর : লক্ষ্মীপুরের সদর উপজেলার ঐতিহ্যবাহী জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত আলিম ১ম বর্ষের ছবক ও দোয়ার অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
সোমবার, ৯ ই অক্টোবর মাদ্রাসার নতুন ভবনে আয়োজিত ছবক ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ'র ভাইস চেয়ারম্যান এবং অরফান্স শেল্টার ফাউন্ডেশন ইউ.কে'র উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাও আনিসুর রহমান।তিনি ছাত্র-ছাত্রীদের মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশুনার জন্য বলেন।তিনি আরও বলেন ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা,ইংরেজি ছাড়া সারা পৃথিবী অচল,তাই আরবি,বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিখার গুরুত্ব বেশি দিতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও নাছির উদ্দিন আল কামাল।তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত হওয়ার জন্য বলেন,তিনি আরও বলেন এখন থেকে লেখা পড়া করে অনেকই দেশ-বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে আর যাদের বই কেনার সামর্থ্য নেই তাদেরকে আমরা বিশেষ ফর্মের মাধ্যমে বই পড়ার সুযোগ দিব।এসময় তিনি প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ মাও খালেদ সাইফুল্লাহ।তিনি ফিলিস্তিন ইস্যু নিয়ে বলেন পৃথিবীতে মুসলিমরা বেশি শক্তিশালী কারণ তাদের মধ্যে কোরআন আছে,তাই ফিলিস্তিনিরা জয়ী হচ্ছে।এই জন্য তিনি আগামী প্রজন্মকে কুরআন পড়ে বুঝে পড়ার জন্য বলছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ'র সেক্রেটারী মাও আবদুল ওদুদ পাটোয়ারী।তিনি নবাগত আলিম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য কিছু নসিহত বলেন এবং নতুন ছবক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও মো: কফিল উদ্দিন এবং তিনি বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।উক্ত অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো: ফয়েজ আহমেদ।
বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক এ.এইচ.এম হেলালুর রহমান,প্রভাষক মো:নজরুল ইসলাম, প্রভাষক ফখরুল ইসলাম,প্রভাষক মাসউদুর রহমান, বিএসসি আবদুর সাত্তার, সহ: শিক্ষক কাজী আবদুল মন্নান,আরবী শিক্ষক মাও মো:মাকছুদুর রহমান,সহ: শিক্ষক মো:জহিরুল ইসলাম, ক্বারী মনির উদ্দিন,অফিস হিসাব রক্ষক মো: মনির উদ্দিন ও আল মামুন সহপ্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com