
মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় পৌরসভার অফিস টিলা এলাকা থেকে ভারতীয় মদ করেছে রামগড় ৪৩ বিজিবি। মঙ্গলবার দুপুরে রামগড় ৪৩ বিজিবির আওতায় রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ঠান্ডু মিয়ার নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিস টিলা এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ২৪ বোতল মদ করা হয়, যার বাজার মুল্য ৩৬ হাজার টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com