
মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : চুয়াডাঙ্গার ভিক্টেরিয়া জুবিলী সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় গত ৮ অক্টোবর দায়িত্বপালনকালে শিক্ষার্থী কর্তৃক সহকারী শিক্ষক হাফিজুর রহমান লাঞ্ছনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সরকারী বালক ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, শিক্ষক হাফেজ মো: রশিদ আলম,সিনিয়র শিক্ষক ফরহাদুল ইসলাম, মাহামুদুন্নবি রাজা প্রমুখ
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com