
ওসমান গনি, গজারিয়া (মুন্সিগঞ্জ) থেকে : মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে ভবেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায়মিরাজ (২৮) নামে মিনি পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত মিরাজ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপয়সা গ্রামের আফজাল খানের ছেলে।
পরিবারের কাছে লাশ বুঝিয়া দেওয়া হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে তিন'টার দিকে মহাসড়কের চট্টগ্রাম মুখী ভবেরচর এলাকায় অজ্ঞাত পরিবহন ও মিনি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পিকআপ ভ্যানের চালক মিরাজ কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com