
মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) : রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকা থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো.শরিফুল ইসলাম নাসির (৩৫) কে আটক করেছে রামগড় থানা পুলিশ। আটককৃত মো.শরিফুল ইসলাম নাসির রামগড় পৌরসভার বাজার এলাকার বাসিন্দা মোঃ রফিকের ছেলে। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই সামছুল আমিন সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযানে শরিফুল ইসলাম কে আটক করা হয়েছে।
রামগড় থানার এসআই মো.সামছুল আমিন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল রাত পৌনে ১২ টায় সময় শরিফুল ইসলাম কে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com