
রাকিবুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গোলাইমোড়ের অদুরে রাস্তার পাশে পরে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী শশুড় বাড়ির লোকজন ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
নিহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল (২১)। তিনি পেশায় একজন ঘোড়া গাড়ি চালক ছিলেন।
নিহতের মা পপি খাতুন জানান, রুবেলের প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হলে বছর আগে শিলাইদহ ইউনিয়ন এর কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ের সাথে তার ছেলে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। রুবেলের দ্বিতীয় স্ত্রী সন্তান সম্ভবা অবস্থায় বাবার বাড়িতে যায় এবং গতকাল একটি মৃত কন্যা সন্তান প্রসব করে। গতকাল সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ রুবেলকে মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায় এবং ২৩/০৯/২০২৩ ইং তারিখ সোমবার ভো্রে স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পরে থাকতে দেখেন। রুবেলের শশুড় বাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com