
মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপ উপজেলায় আসন্ন দূর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য ০৯ অক্টোবর সোমবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্ব গ্রহণের জন্য সকাল ১০টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়।
আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলায় এবার ৮৪ টি দূর্গা পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com