
তালহা চৌধুরী রুদ্র, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৭৮ জন। এর মধ্যে অক্টোবর মাসে মারা গেছে ৪ জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিহত দুই জনের মধ্যে একজন জেবু আক্তার। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ৩ অক্টোবর ভর্তি হন। ৭ অক্টোবর সকালে তিনি মারা যান। অপরজনের নাম মীর তাসফিন (৯)। তাকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই শিশুটি মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫১ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com