
মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) : দাকোপের খোনা এলাকায় নদী বাধঁভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী। খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডে খোনা এলাকায় নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়ীবাঁধ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন ধরে অতিরিক্ত ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারনে ৫ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভদ্রা নদীর তীরে পানখালী ইউনিয়নের খোনা এলাকায় ওয়াবদা রাস্তায় ভাঙ্গন দেখা যায়।
এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলাকার হাজার হাজার বিঘা জমির চলতি মৌসুমের আমন ধানের বীজতলা তোলানো সহ পুকুরের মাছ ভেসে ও এলাকার মানুষের ঘরবাড়ী তলিয়ে যেতে পারে বলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ জানান।
তিনি আরও জানান বিষয়টি তৎক্ষনাৎ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান সহ নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে মোঠফোনে জানানো হয়েছে। নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসিয়াল কাজে বাহিরে আবস্থান করছেন বলে জানান।
এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সাথে কথা হলে তিনি বললেন আমি খবর পেয়েছি অফিসিয়াল কাজে বাহিরে থাকার কারনে এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয়টি তৎক্ষনিক ভাবে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com