
মোমিন ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে : শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কাঙ্খিত শিক্ষার জন্য, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এতে মুখ্য আলোচক ছিলেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো. মুসা। স্বাগত বক্তা ছিলেন, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।
একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com