
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুক্রবার (০৬ অক্টোবর) সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পিয়াংকা দত্ত ও অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন শাহীন।
বক্তব্য রাখেন, সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান, সচিব মিজানুর রহমান, পৌর সেনেটারী কর্মকর্তা আবদুল্লাহিল হাকিম সুমন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেকান্তর আলী।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com