
মোঃ পেয়ার আলী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে : রানীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও ইএসডিও এবং এডুকো বাংলাদেশের সহযোগিতায় ৫ অক্টোবর ( বৃহস্পতিবার) সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম এর সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রেলি, আলোচনা সভা, শিক্ষার্থীর রিডিং দক্ষতার বিজয়ী ও প্রাথমিক শিক্ষা পদক উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷
সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন-সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কুমার পাল এছাড়াও ইএসডিওর ব্যবস্থাপক শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সম্পাদক মোকবুল হোসেন,প্রধান শিক্ষিকা ফারজানা আক্তারী ও শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিমা বেগম,সহকারি শিক্ষক সোহেল রানা, দিলারা বেগম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ৷
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com