
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। আজ ৬ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে একটি প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ছাইদুল হাসান, পিপিএম, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ ও ডা. এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com