
মোঃ আব্দুল হাই, কালাই (জয়পুরহাট) প্রতিনধি : কালাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে একটি প্রাণবন্ত আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ ই অক্টোবর ২০২৩ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে " জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ রাবেয়া সুলতানা, মেয়র কালাই পৌরসভা।
সভাটিতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলী আকবর মন্ডল।
আরো বক্তব্য দেন কালাই পৌরসভার মেয়র মোছাঃ রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দীন মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক চঞ্চল, পৌর কমিশনার রেজাউল করিম, গ্রাম পুলিশ সন্তেষ চন্দ্র রবি দাসসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com