প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ১১:০৪ পি.এম
রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

মোঃ ফয়সাল সরকার রিচার্ড, রাজশাহী থেকে : রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সাক্ষাৎ কালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান রাসিক মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম সাজু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখি, সহ-সভাপতি রজব আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মো: গাজী, সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ, কোষাধ্যক্ষ মো: জহুরুল ইসলাম জনি,সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস আলী, সাংগঠনিক সম্পাদক সুলতান ইসলাম,দপ্তর সম্পাদক মামুন হোসেন,সহ -দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ বাবু, প্রচার সম্পাদক গোলাম আযম জুলমত, সড়ক সম্পাদক সজিব আহমেদ, সেলিম, রিংকু কুমার দাস, সদস্য আলমগীর, সমর, আমজাদ, সজল হোসেন, সেলিম, পারভেজ হক।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com
সকল স্বত্ত্ব সংরক্ষিত ©২০২৫ দৈনিক মানবাধিকার প্রতিদিন