
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রশাসনের নাকের ডগায় চলছে রক্তচোষা লটারি। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ রক্তচোষা লটারী। কীভাবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তারা দেশের এই দুরাবস্থার সময়ে এই ধরনের একটি মেলার আয়োজন করতে পারে? বানিজ্য মেলা নাম দেয়া হলেও মূলত চলছে সর্বনাশা লটারীর আয়োজন ।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারীর টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাইক। বানিজ্য মেলার প্রবেশ মুল্য নামের এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো মানুষ। সেই সাথে চোরের উৎপাত বাড়ছে সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রান্তে। যার কারনে সাধারণ মানুষ তারা লোভের কারণে দৈনিন্দন পারিবারিক কোলাহলে পড়ছে সর্ব শান্ত হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষ ।
২০ টাকা মূল্যের এই লটারীতে দেয়া হচ্ছে মোটরসাইকেলসহ নানা পুরস্কারের প্রলোভন। এসব লটারীর মূল ক্রেতা রিকশা-ভ্যানচালক, চা দোকানদার, মুদি দোকানদার, দিনমজুরসহ নিম্ন আয়ের সাধারণ মানুষ।
পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছে তারা। এছাড়া লটারীর ড্র হয় গভীর রাত পর্যন্ত। এতে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে শহর ও শহরের আশেপাশে ।
গত ০৮ জুন থেকে এই মেলা শুরু হয়ে মাস ব্যাপি চলবে। লটারীর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো খেটে খাওয়া মানুষ। প্রশাসনের চোখের সামনে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লটারীর খেলা চললেও নীরব ভূমিকা পালন করছে।
প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লটারী বিক্রি করে নাম মাত্র মূল্যে মোটরসাইকেলের প্রলোভন দেখানো হচ্ছে। এখানে টাকার কাছে যেন সব চুপ হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com