
মোঃ শামীম হোসেন : খুলনার দাকোপে ডিমান্ড সাইড ফাইনান্সিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। খুলনার দাকোপে উপজেলা স্বাস্থ্য দপ্তরের আয়োজনে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম ডিমান্ড সাইড ফাইনান্সিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন ছিলেন স্বাস্থ্য বিভাগ খুলনার উপপরিচালক ডাঃ ফেরদৌসি আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার রিসোর্স পার্সন ডাঃ নুর-ই আলম সিদ্দিকি, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুপা টিকাদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ এবং দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস।
সভায় অংশগ্রহণ ও আলোচনা করেন দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, দপ্তর সম্পাদক পারুল বেগম, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষকবৃন্দ, উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা হাসপাতালের এনায়েত হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com