
মোঃ মানছুর রহমান (জাহিদ) : প্রধান শিক্ষককে লাঞ্চিত'র ঘটনায় পাইকগাছায় শিক্ষকদের মানববন্ধন। খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় মাববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। গত রোববার দুপুর তিনটায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে পাইকগাছায় রাড়ুলী ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ গত ৬ জুন উপজেলার রাড়ুলী ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষককে লাঞ্চিত করে। এনিয়ে উপজেলা প্রশাসন সমাধান করতে না পারায় এ মাববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে।
শিক্ষক সমিতির উপজেলা সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এম এম মতিউর রহমানের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি রহিমা আফরোজ শম্পা, সুকৃকি মোহন সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মধু সুধন সরকার, সম্পাদক শেখ আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান,, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার, ধ্রবজ্যোতি মিস্ত্রী, পলাশ কান্তি মজুমদার।
এ সময় সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন ন্যাক্কার জনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে, তার সভপতি-র পদ বাতিল করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন বক্তরা। মানববন্ধন শেষে শিক্ষরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com