
সালে আহমেদ, ডেমরা : ডেমরায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। রাজধানীর ডেমরায় ডিএনডি’র অভ্যন্তরীন খাল থেকে অজ্ঞাত অনুমান (৩৩) বছর বয়সের এক অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে পূর্ব ডগাইর মহাকাশ রোডের কালভার্টের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ওই দিন বিকালে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের পড়নে সাদা ও আকাশি রঙের টি সার্ট থাকলেও শরীরের নিচের অেংশে কোন কাপড় ছিলনা। এ সময় তার ঘাড়ের উপর একটি খোলা হলুদ লাল চেকের গামছা পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ২ থেকে ৩ দিন আগে কে কারা ওই যুবককে দূরে কোথাও হত্যা করে ডেমরায় খালে কচুরি পানার মধ্যে ফেলে গেছে। আর খালের পচা পানিতে লাশ ফুলে ফেঁপে গেছে।
লাশের ঘাড়ে হালকা আঘাতের চিহ্ন সহ ঠোটে মুখে রক্তের দাগ থাকলেও শরীরে উল্লেখযোগ্য তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশ শনাক্তকরনের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com