
মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"তামাক নয়,খাদ্য ফলান"এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ৩১ শে মে সকাল ১১টায় উপজেলা প্রশানের আয়োজন ও জাতীয় তামাকমুক্ত সেল, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয়,ঢাকা এর সহযোগীতায় প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তাপস চৌধুরী, কনসালটেন্ট(মেডিসিন), মেসবাহুস সালেহীন, রামগড় সরকারি কলেজের প্রভাষক, শাহ-জামাল আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com