
মোঃ হাশেম, নোয়াখালী প্রতিনিধি : চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা। নোয়াখালীর চাটখিল পৌর শহরে ভ্রাম্যমান আদালত' অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীর ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করে। গতকাল সোমবার (৩১ অক্টোবর)' সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের বিসমিল্লাহ্ হোটেল ও রাজধানী হোটেল অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে উভয় প্রতিষ্ঠানের ২০হাজার টাকা করে ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়েশা স্টোরের ১০হাজার, হাজী নুর নবী স্টোরের ১০হাজার, গাজী হার্ডওয়ারের ১০হাজার, একতা স্টোরের ১০হাজার, সুমন স্টোরের ১০হাজার, মিন্টু স্টোরের ১০হাজার, নিউ সুমন স্টোরের ৪হাজার, বনলতা সুইটস এর ৫হাজার ও সোহেল স্টোরের ২হাজার সহ মোট ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com