
নিরেন দাস, জয়পুরহাট, জেলা প্রতিনিধি : জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান। নিমার্ণ সামগ্রীর মূল্যে বৃদ্ধি, রেড সিডিউল পরিবর্তন, চলমান কাজের উপর ভূতুর্কি প্রদানের দাবিতে জয়পুরহাট জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত ও স্বারক লিপি প্রদান করেন। শহরের জিরো পয়েন্ট কেন্দ্রিয় মসজিদ চত্তরে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক কালিচরণ আগরওয়ালা সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান মেহেদি, সদস্য খালেকুজ্জামান পানু, জাহিদ ইকবাল,আনিসুর রহমান, জাহিদুল ইসলাম বেনু, মাহফুজুর রহমান, দেওয়ান মোস্তাক, মোস্তাফিজুর রহমান মিলন সহ সংগঠনের অনন্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com