
আশরাফুজ্জামান : কাশিয়ানীতে আর্থিক অনুদানের চেক বিতরণ। গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে গত ১০ মার্চ বেলা ২টায় এক অগ্নিকাণ্ডের ঘটনায়-ঘরবাড়ি, আসবাবপত্রসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতিতে অসহায় হয়ে পড়েছে ৮ পরিবার।
এই ৮ পরিবারের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ বেলা ১২ টায় উপজেলার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com