
টেকনাফ প্রতিনিধি : জনগণের সেবা দিয়ে যাচ্ছেন ইউপি সদস্য এনামুল হক এনাম মেম্বার। একটি সুন্দর সমাজ বিনির্মাণে একজন শিক্ষিত মানুষের বিকল্প নেই। দেশের প্রতিটি সেক্টরে সমৃদ্ধি যেমন বাড়ছে, তেমনি জনগনের জীবন-যাত্রার মান্নোয়ন হচ্ছে। তবে এখনো আমরা কিছু কিছু নৈতিবাচক কাজের কারনে পিছিয়ে আছি। যার ফলে সামাজিক অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি জনমনে সৃষ্টি হচ্ছে অশান্তি। উন্নয়ন সমৃদ্ধ একটি স্বর্নিভর বাংলাদেশ দেখতে চাইলে, একটি সুন্দর সমাজ বির্নিমানের জন্য সবাইকে মাদক সহ অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ভুমিকা পালন করতে হবে।
প্রয়োজনে জনমত তৈরী করে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। নৈতিবাচক এসব কাজের ব্যাপারে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী বর্তমান প্রজন্মকে সচেতন করে তুলতে হবে।
এরই ধারাবাহিতায় টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবান্ধব, মানবপ্রিয়, দায়িত্বশীল ব্যক্তি, জননেতা এনামুল হক এনাম ভাই।
তিনি অত্র ওয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের সেবা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ জনগণের কাছে ব্যাপক সুনাম অর্জন করে যাচ্ছেন।
এসময় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনাম মেম্বারের সাথে কথা হলে তিনি বলেন, জনগনকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমি চেষ্টা করবো আমাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে তা সঠিক ভাবে পালন করতে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com