
মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন|
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ও আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
৮মার্চ ২০২২ইং (মঙ্গলবার) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে রামগড় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও WGETES প্রকল্প খাগড়াছড়ির উদ্যোগে এবং স্ট্রোনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইসটি(এসআইডি)পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির একটি প্রকল্পের সহযোগিতায় সকাল ১১.৩০টায় রামগড় উপজেলা টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় থানার( ওসি)মোঃ শামসুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা মিসেস শাপলা আক্তার, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com