
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত | মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য সামনে রেখে গজারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা সৈয়দ ইয়াসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপেজলা নারী ফোরামের সভাপতি খাদিজা আক্তার আঁখি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com