
মো: হাসেম, নোয়াখালী থেকে : সোনাইমুড়ীতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা। নোয়াখালীর' সোনাইমুড়ী উপজেলায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মোঃ দেলেয়ার হোসেন (২২) সে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল হালিম লিটনের ছেলে। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,ভোররাতে দেলেয়ার নিজ বসত ঘর থেকে ১০০গজ দূরে একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঝুলন্ত লাশ দেখে সোনাইমুড়ী থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com