
মোঃ রমজান আলী : কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। “তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাশে বজ্রকন্ঠ তোমার কন্ঠস্বর”। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিলো এদেশের নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত,ক্ষুধার্ত মানুষের মুক্তির ভাষণ।
এই ভাষণের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ০৭ মার্চ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশণ , আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, তথ্য আপা তানিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, আব্দুল জলিল বিশ্বাস, শাহারুজ্জামান সবুজ, আব্দুল মান্নান, নজরুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে অতিথিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com