
আশরাফুজ্জামান : কাশিয়ানিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন। কাশিয়ানিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করে কাশিয়ানিউপজেলা আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন। আজ সকাল ১১ টার সময় কাশিয়ানি উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানি - মুকসুদপুর আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এম পি।তিনি তার বক্তব্যে বলেন বিএনপি জামায়াতের কোন প্রকার ষড়যন্ত্রই কাজে আসবে না। তারা বিভিন্ন দেশে ধরনা দিয়েও কোন প্রকার লাভ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসী তাদের ষড়যন্ত্রের দাতঁ ভাঙ্গা জবাব দিয়ে ভোটের মাধ্যেমে জননেত্রী শেখ হাসিনাকে আবার ও নির্বাচিত করবেন।
দেশের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকের ভিতরে লালন করতে হবে। দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com