
এ কে আজাদ রাজবাড়ী থেকে: রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১।রাজবাড়ী সদর থানা এলাকা থেকে গাঁজাসহ মোঃ কোরবান শেখ(৫১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৪ মার্চ ) সকাল ৮.৪৫ মিনিটে সদর উপজেলার খানখানাপুর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ কোরবান শেখ(৫১) সদর উপজেলার খানখানাপুর গোরস্থানপাড়গা এলাকার মোঃ আলী হোসেন শেখ এর ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মিঠু ফকির ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এসময় আসামি মোঃ কোরবান শেখ এর কাছ থেকে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৯০০০/-(নয় হাজার) টাকা।
আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, তারা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com