
রাজিব হোসেন, তারাকান্দা প্রতিনিধি : তারাকান্দায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ। ময়মনসিংহ জেলার তারাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে ।
আজ শনিবার বিকেলে উত্তর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি।
এ সময় অতর্কিত ভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ইট,পাটকেল ছুড়ে মারে। অপরদিকে ট্রাক আফিস প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, বিএনপির শান্তি পূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে মঞ্চ ও চেয়ার ভাংচুর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com